shomoynew_wp969 Daily Mail | Print

17050

02/05/2026 মতিঝিলে বাসে আগুন

মতিঝিলে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৩

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আগুন লাগা বাসটি কোন পরিবহনের সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com