shomoynew_wp969 Daily Mail | Print

16997

02/06/2026 শাড়ি পরে নাচলেন শ্রাবন্তী, নোংরা ভাষায় আক্রমণ!

শাড়ি পরে নাচলেন শ্রাবন্তী, নোংরা ভাষায় আক্রমণ!

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৩ ০৫:২৬

শাড়ি পরে নেচে নেটিজেনদের নোংরা ভাষায় আক্রমণের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও এমন ঘটনা নতুন নয় তার জন্য, তবে এবার যেন নেটিজেনদের বারাবারি একটু বেশিই ছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গানের সুরে শাড়ি পরে নেচেছেন শ্রাবন্তী। সেই ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। এরপরই শুরু হয় নেটিজেনদের বিদ্রুপ।

অভিনেত্রীকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন। কারো মন্তব্য, ‘বুড়ো বয়সে আর কতো!’

এক নেটিজেন শ্রাবন্তীকে রীতিমতো নারী যৌনকর্মীর সঙ্গেই তুলনা করেছেন! তার মন্তব্যম, ‘এটা কী নাচ! এতো আগে বাইজিখানার সিনেমায় দেখতাম। এইসব করে ছেলে ফাঁসানো এখন হয়তো যাবে না। তাও চেষ্টা চালিয়ে যান। আমরা তো মজা লুটে নেই।’

যদিও বরাবরের মতো সমালোচনাকারীদের মন্তব্যের কোনো জবাব দেননি এই অভিনেত্রী। মন্তব্যগুলো সামাজিক মাধ্যম থেকে ডিলিট করারও প্রয়োজন বোধ করেননি তিনি।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com