shomoynew_wp969 Daily Mail | Print

16981

02/04/2026 কী দেখে বুঝবেন ফোনের আয়ু শেষ

কী দেখে বুঝবেন ফোনের আয়ু শেষ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৩ ০১:২৮

প্রতিটি ইলেকট্রোনিক্স যন্ত্রের নির্দিষ্ট একটা আয়ু থাকে। স্মার্টফোনও এর ব্যতিক্রম নয়। হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফোনের আয়ু না জানালেও ধরে নেওয়া হয় কমছে কম তিন বছর এই ফোনটি আপনাকে সার্ভিস দেবে।

স্মার্টফোনের আয়ু শেষ হওয়ার আগে এটি কিছু লক্ষণে তার নিশ্চিহ্ন হওয়ার কথা জানান দেয়।

আসুন জেনে নেওয়া যাক কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার ফোনটির আয়ু ফুরিয়ে এসেছে।

যদি দেখেন, আপনার ফোনটিতে লেটেস্ট হার্ডওয়্যার আপডেট সাপোর্ট করছে না। তাহলে অবশ্যই ফোনের আয়ু শেষ হয়েছে। এক্ষেত্রে ফোন সারিয়ে আর কোনো লাভ নেই। এমনকি আপনার ফোনের অপারেটিং সিস্টেমের যদি আপডেট না আসে তা হলে বুঝতে হবে নতুন ফোন কেনার সময় এসেছে।

এছাড়া ফোনের আরেকটি গুরুতর সমস্যা হল ব্যাটারির সমস্যা। সেটি যদি ঠিক করে কাজ না করে বা ফুলে যায়, তাহলে আপনার ফোন কাজ করবে না। এমনকি ঘন্টার পর ঘন্টা চার্জ দিয়েও ফোন কাজ করবে না। তখনই বুঝবেন ফোন জানান দিচ্ছে যে তার বিদায় নেওয়ার সময় এসেছে। অনেক ক্ষেত্রে আবার ফোনের ডিসপ্লে স্ক্রিনের সমস্যা হলেও ফোন ঠিক করে কাজ করতে চায় না।

ফোন পুরনো হলে নেটওয়ার্ক পায় না। এর অর্থ এই ফোন এখন ফেলে দেওয়ার সময় এসেছে। এছাড়াও ফোন ঘন ঘন হ্যাং করা, রিবুট নেওয়া, ক্যামেরা ঠিক মতো কাজ না করলেও বুঝে নেবেন আপনার সাধের ফোনটি পরিবর্তন করার সময় এসেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com