shomoynew_wp969 Daily Mail | Print

1689

02/04/2026 বনানীতে ৬ তলা ভবনে আগুন

বনানীতে ৬ তলা ভবনে আগুন

নিজস্ব সংবাদদাতা

১১ মে ২০২১ ০৯:২৫

রাজধানীর বনানীতে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটে ওই ভবনের তিনতলায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বনানীর ছয়তলা একটি করপোরেট ভবনের তিনতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com