shomoynew_wp969 Daily Mail | Print

16531

02/04/2026 বিজয়নগরে বাসে আগুন

বিজয়নগরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৩ ০২:৪০

রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫৩ মিনিটে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে আজমেরী পরিবহনের ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপরই তারা দ্রুত পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।

তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের ভেতরের পুরো অংশ পুড়ে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com