shomoynew_wp969 Daily Mail | Print

1648

02/04/2026 মা-বাবার সামনে প্রাণ গেল শিশু মারিয়ার

মা-বাবার সামনে প্রাণ গেল শিশু মারিয়ার

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

৯ মে ২০২১ ১১:১৩

পিতা-মাতার সামনেই প্রাণ গেল শিশু মারিয়ার। রবিবার (০৯ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সকাল ৮টার দিকে রাস্তার পাশে বালু উত্তোলন করছিল হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। রাস্তায় খেলছিল তাদের মেয়ে ৮ বছরের মারিয়া আক্তার। এমন সময় ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত’র দ্রুতগতির মোটরভ্যানটি মারিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করে। মোটরভ্যানটি আটক করেছে স্থানীয়রা। ভ্যানচালক সুশান্ত পালিয়ে গেছে।

নিহত মারিয়া আক্তার বুড়িগোয়ালীনি ইউনিয়নের কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুদ হুদা বলেন, মোটরভ্যানের চাকায় পিষ্ট হয়ে একটি শিশু নিহত হয়েছে। ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com