shomoynew_wp969 Daily Mail | Print

16389

02/06/2026 বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৫

বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৫

ময়মনসিংহ থেকে

৬ নভেম্বর ২০২৩ ২১:৪৫

ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় বাস দুর্ঘটনায় চালকসহ ৫ জন নিহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে বিলবোর্ডের সঙ্গে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (০৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে শিকারিকান্দা এলাকায় আসতেই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দিলে বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ওই বাসের চালকসহ ৫ জন নিহত হন।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com