shomoynew_wp969 Daily Mail | Print

16326

02/06/2026 রেকর্ড ৮ বার ব্যালন ডি'অর জিতলেন মেসি

রেকর্ড ৮ বার ব্যালন ডি'অর জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক

৩০ অক্টোবর ২০২৩ ২৩:২৫

২০২২ সালটা স্বপ্নের মতো গেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। অধরা বিশ্বকাপের শিরোপা দেখা পেয়েছে লা পুলগা। পাশাপাশি ফিফার বর্ষসেরার পুরস্কারও নিজের করে নিতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও এখনো একের পর এক পুরস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন এই ক্ষুদে যাদুকর। তারই ধারাবাহিকতায় এবার তার ঝুলিতে যুক্ত হলো রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর। ফ্রান্সের প্যারিসে গতকাল সোমবার (৩০ অক্টোবর) রাতে আলো ঝলমলে আয়োজনে এ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়ের পারফরম্যান্স বিবেচনা করা হয়। যেখানে গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জেতেন মেসি। এছাড়া পিএসজির হয়ে জেতেন ফ্রেঞ্চ লিগের শিরোপা। এমনকি নতুন ক্লাব ইন্টার মিয়ামির হয়েও ভেল্কি দেখিয়েছেন তিনি।

এদিকে পাঁচটি ব্যালন ডি’অর পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যেখানে আর্জেন্টাইন তারকা লা পুলগা ২০২২-২৩ মৌসুমে অষ্টমবার এই পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন। এবারের মৌসুমে মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হলান্ড।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com