shomoynew_wp969 Daily Mail | Print

16223

02/05/2026 রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ডেস্ক রিপোর্ট

১৮ অক্টোবর ২০২৩ ২৩:৩০

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বেশ কিছু এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল বুধবার (১৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ১৯ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনী, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com