shomoynew_wp969 Daily Mail | Print

16204

02/06/2026 ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৭ অক্টোবর ২০২৩ ০৩:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই সন্তানকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। সকালে কাজের লোক এসে দেখেন বিল্ডিংয়ের গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম এই ঘটনায় রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com