shomoynew_wp969 Daily Mail | Print

15830

02/06/2026 দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলা থেকে

১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দে‌শের মানুষ আর বিএন‌পির অন্ধকা‌রে ফি‌রে যে‌তে চায় না। মানুষ আ‌লোকিত বাংলা‌দেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কেই ক্ষমতায় চায়। মানুষ ভা‌লোই ক‌রে জানে দেশ‌কে এগিয়ে নি‌য়ে যে‌তে হ‌লে নৌকার বিকল্প নেই।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ন্যায় বিচারে বিশ্বাস করে। মানুষ যাতে স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুর হত্যার পর বিচার চাওয়ার অধিকার ছিল না। এটা চরম মানবাধিকার লঙ্ঘন ছিল। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে আজ জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মুক্ত করেছেন।

সুধী সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন ও চরফ্যাশনে গ্রিড সাবস্টেশন কাজের উদ্বোধন করেন।

এছাড়াও মন্ত্রী জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, অত্যাধুনিক খাসমহল জামে মসজিদ ও বাস স্ট্যান্ডসহ বর্তমান সরকারের আমলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বি‌শেষ অতিথি ছিলেন, ভোলা-৪ আস‌নের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা জেলা পু‌লিশ সুপার মো. মা‌হিদুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্বে এ সময় আ‌রও বক্তব্য দেন, ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি জা‌মিল হাসান, কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসাইন ও জেলা প্রশাসক আ‌রিফুজ্জামান প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com