shomoynew_wp969 Daily Mail | Print

15605

02/05/2026 মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৪

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার পুলপাড় বটতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ (শনিবার) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেল মিয়ার দুলাভাই ইসহাক মিয়া জানান, রাসেল পেশায় একজন শ্রমিক। তিনি পুলপাড় বটতলা এলাকায় সোহরাব মিয়ার ভাড়া বাসায় থাকতেন। সকালে ওই বাসার একটি সুইচ বোর্ডের সমস্যা হলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায়। তার বাবার নাম মো. আফাজ উদ্দিন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com