shomoynew_wp969 Daily Mail | Print

15407

02/05/2026 পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলা: রিজভী-সোহেলের বিচার শুরু

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলা: রিজভী-সোহেলের বিচার শুরু

আদালত প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৩ ১০:০৭

পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

অপর আসামিরা হলেন- বিএনপিকর্মী আব্দুস সাত্তার, রফিক, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস ওরফে আব্বাস।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com