shomoynew_wp969 Daily Mail | Print

1528

02/04/2026 পোশাক কারখানায় ঈদের ছুটি তিন দিন

পোশাক কারখানায় ঈদের ছুটি তিন দিন

অর্থনৈতিক সংবাদদাত

৩ মে ২০২১ ১১:৪৬

ঈদে পোশাক কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পাশাপাশি মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (৩ মে) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, মাস্ক না পরলে কঠোর শাস্তিতে যাচ্ছে সরকার, প্রতিটি শপিংমলে পুলিশ যাবে, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদে পোশাক কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছেন, লকডাউন চলাকালে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com