shomoynew_wp969 Daily Mail | Print

13941

02/05/2026 ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই ২০২৩ ০৭:৫০

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমদাদুল হক বলেন, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিটন শেখ। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে তিনি হাজতি হিসেবে ছিলেন। তবে কী মামলায় তিনি কারাগারে ছিলেন তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com