shomoynew_wp969 Daily Mail | Print

13425

02/07/2026 টাঙ্গাইলে ৮৪, ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টি

টাঙ্গাইলে ৮৪, ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২৩ ১০:০১

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৮৪ মিলিমিটার এবং ঢাকায় ৪৭ মিলিমিটার। এসময়ে সারা দেশেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আজও অব্যাহত থাকতে পারে।

শনিবার (১০ জুন) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অফিস জানায়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com