shomoynew_wp969 Daily Mail | Print

13351

02/06/2026 ফিরছে শাকিব-ডিপজল জুটি!

ফিরছে শাকিব-ডিপজল জুটি!

বিনোদন ডেস্ক

৭ জুন ২০২৩ ১৪:৩১

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই ঢালিউডে নতুন সূচনা করেন শাকিব খান। এরপরের গল্পটা একজন ‘ঢালিউড কিং’-এর। কিন্তু এর পেছনে কারিগরের ভূমিকা পালন করেন ডিপজল।

সব মিলিয়ে ডিপজল প্রযোজিত ২০টির বেশি ছবিতে অভিনয় করেন শাকিব। মাঝখানে দীর্ঘদিন ধরে এক সিনেমায় দেখা যায়নি শাকিব-ডিপজল জুটিকে। দীর্ঘ বিরতির ভেঙে আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন ডিপজল।

তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে অনেক আগের দুইটা গল্প ছিল। যখন শাকিব আমার কাছে ছিল। শাকিব এখনো আমার কাছের। দেখলে এখনো ওর বাপের থেকে কম অংশে মাপে না। আমিও দোয়া করি শাকিব যেন ভালোভাবে কাজ করে। কাজের দিকে মনোযোগ দেয়। শাকিবকে আগামীতে দুইটা সিনেমায় নেওয়ার পরিকল্পনা আছে। যদি ওর শিডিউল থাকে।’

এর আগে এক সাক্ষাৎকারে ডিপজল বলেছিলেন, ‘শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার।’

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল। বর্তমান কমিটির ওপর ক্ষোভ থেকেই তার এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com