shomoynew_wp969 Daily Mail | Print

13009

02/06/2026 রাতে মাঠে নামছে পিএসজি

রাতে মাঠে নামছে পিএসজি

ক্রীড়া ডেস্ক

২৭ মে ২০২৩ ১৪:১৬

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ৩৭তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ স্ট্রাসবার্গ। বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্ট্রাসবার্গের মাঠে শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকারা। ব্রাজিলীয় তারকা নেইমার দলে নেই আরো আগে থেকেই। চোটের কারণে তার মৌসুমই শেষ হয়ে গেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘এ’ ও স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও লিগ ওয়ানের শিরোপার ফয়সালা এখনো হয়নি। তবে আজকের ম্যাচে জিতলে বা ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির।

চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি হলেও লিগ ওয়ানে অবশ্য আধিপত্য বিস্তার করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিই। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com