shomoynew_wp969 Daily Mail | Print

1242

02/04/2026 রাতের খাবার খেয়ে অসুস্থ তিন বাড়ির ৮ সদস্য

রাতের খাবার খেয়ে অসুস্থ তিন বাড়ির ৮ সদস্য

জেলা সংবাদদাতা, ফরিদপুর

২১ এপ্রিল ২০২১ ০৬:৫৮

ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের পিঠাকুমড়াবাজার এলাকায় রাতের খাবার খেয়ে তিন বাড়ির আট সদস্য অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার শৈলন দাস, অজিত সরকার ও নবে শেখের রান্নাঘরে ঢুকে কে বা কারা হলুদের সঙ্গে কিছু একটা মেশায়। এরপর সেই হলুদ দিয়ে ওই তিন বাড়িতে রাতের খাবার রান্না করা হয়। আর এই খাবার খেয়ে তিন বাড়ির আটজন অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, সুযোগ বুঝে এসব বাড়ি থেকে চুরির মতলব করেছিল মাদকসেবীরা। এলাকায় মাদকসেবীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে ভূমিকা পালনের জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, এ ঘটনা সম্পর্কে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com