shomoynew_wp969 Daily Mail | Print

12391

02/06/2026 জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা করল প্রতিপক্ষ

জমি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা করল প্রতিপক্ষ

কুষ্টিয়া থেকে

২ মে ২০২৩ ০৮:৫৯

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লা (৪০) নামের একজন কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) সকালের দিকে উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোগলবাড়ি ইউনিয়নের মনোয়ার কবীর মিন্টু। নিহত জাকির মোল্লা হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকার আরব মন্ডলের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাকির মোল্লা পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মন্ডলের লোকদের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে জাকিরের সঙ্গে আবুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে হোগলবাড়ি ইউনিয়নের মনোয়ার কবীর মিন্টু বলেন, জমিজমা নিয়ে বেশ কিছুদিন আগে থেকে আবু মন্ডল ও জাকির মোল্লার মধ্যে বিরোধ চলছিল। গত রাতে এলাকার কিশোর গ্যাংদের নিয়ে আবু মন্ডলের লোকজন পিকনিক করেছে গভীর রাত পর্যন্ত। পরে মঙ্গলবার সকালে আবু মন্ডল ও তার লোকজন জাকিরকে কুপিয়ে হত্যা করে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে জাকিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com