shomoynew_wp969 Daily Mail | Print

1237

02/04/2026 বুয়েটে অধ্যাপক জামিলুর রেজার নামে ভবনের নামকরণ

বুয়েটে অধ্যাপক জামিলুর রেজার নামে ভবনের নামকরণ

ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২১ ১৬:১৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণ করা হয়েছে।

বুয়েট পুরকৌশল ভবনের নাম অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নামে নামকরণ করার জন্য বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ২৯ জানুয়ারি উপাচার্য বরাবর একটি আবেদন করা হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ পুরকৌশল অনুষদের ৫৮তম সভায় সর্বসম্মতিক্রমে পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণের প্রস্তাব গৃহীত হয়।

গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫২৩তম অধিবেশনে পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণের উক্ত প্রস্তাব অনুমোদিত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com