shomoynew_wp969 Daily Mail | Print

12331

02/07/2026 চট্টগ্রামে রেললাইনের পাশে আগুন, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামে রেললাইনের পাশে আগুন, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৩ ১০:৩০

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, রেললাইনের পাশের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন ঢুকতে বা বের হতেও পারছে না।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লেগেছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com