shomoynew_wp969 Daily Mail | Print

12305

02/06/2026 পদ্মা নদীর কাতল ২১ হাজারে বিক্রি

পদ্মা নদীর কাতল ২১ হাজারে বিক্রি

রাজবাড়ী থেকে

২৭ এপ্রিল ২০২৩ ১১:৩৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর এক জেলের জালে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে কুব্বাত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে কুব্বাত হালদার বলেন, দীর্ঘদিন পর নদীতে মাছ শিকারে বের হয়েছিলাম। বৃহস্পতিবার দুপুরে সহযোগীদের নিয়ে ট্রালারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। বেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। ভোর সাড়ে ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে জাল তুলতেই কাতল মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাজারে অবস্থিত রওশন মোল্লার আড়তে নিয়ে গেলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, রওশনের আড়ত থেকে ১৭ কেজি ওজনের কাতল মাছটি ২০ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করি। পরে মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ২৫০ টাকায় বিক্রি করি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com