shomoynew_wp969 Daily Mail | Print

1208

02/04/2026 করোনায় রেকর্ড ১১২ জনের মৃত্যু

করোনায় রেকর্ড ১১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২১ ১৩:৫০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ১১২ জনের। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত চব্বিশ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com