shomoynew_wp969 Daily Mail | Print

11308

02/06/2026 সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে অব্যবহৃত ভূমি ব্যবহারের তাগিদ

সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে অব্যবহৃত ভূমি ব্যবহারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৩ ১৫:১২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জমির বহুমুখী ব্যবহারের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রামের পাশাপাশি শহরের সব অব্যবহৃত ভূমি বা জলাশয় বা ভবনের ছাদসমূহের ব্যবহার বাড়িয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যেতে পারে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমুখী ব্যবহার’ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে প্রকল্প হাতে নেওয়া আবশ্যক। নেট মিটারিং সিস্টেম সেভাবে এগুচ্ছে না। ডেসকো ডিপিডিসি বা নেসকো এলাকায় সোলার রুফটপ কার্যক্রম আরও বাড়াতে হবে। ভাসমান সোলার বা জমির বহুমুখী ব্যবহার নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে পাইলট প্রকল্প হাতে নেওয়া যেতে পারে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com