shomoynew_wp969 Daily Mail | Print

11204

02/05/2026 একদিনে ইউনিলিভারের শেয়ারের দাম বাড়ল পৌনে ৬শ টাকা

একদিনে ইউনিলিভারের শেয়ারের দাম বাড়ল পৌনে ৬শ টাকা

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৩ ১৩:৪১

লভ্যাংশ ঘোষণার দিন শেয়ার প্রতি পৌনে ছয়শ টাকা দাম বাড়ল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

রোববার (১২ মার্চ) সপ্তাহে প্রধান কার্যদিবস দিনের শুরুতে লেনদেন হয় ২ হাজার ৮৪৯ টাকায়। দিনের শেষে লেনদেন হয় ৩ হাজার ৪২৩ টাকায়। অর্থাৎ একদিনে শেয়ারটির দাম বেড়েছে ৫৭৪ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের লভ্যাংশের ঘোষণা আসার পর শেয়ার দামে এমন উল্লম্ফন হলো।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে কোম্পানির কর পরবর্তী আয় হয়েছে ৭৩ কোটি টাকা। যা ২০২১ সালে ছিল ৫২ কোটি ৮০ হাজার টাকা। অর্থাৎ করোনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের এ সময়ে যেখানে বেশিরভাগ কোম্পানির মুনাফা কমেছে, সেখানে বহুজাতিক এ কোম্পানির মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ।

সেখান থেকে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২৪০ শতাংশ নগদ এবং ৬০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ ঘোষণা কোম্পানির।

এর আগের ২০২১ সালে সর্বনিম্ন ৪৪০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আরও অবাক করা বিষয় হচ্ছে কোম্পানিটি এ প্রথম ৬০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিচ্ছে। এর আগে কখনো বোনাস শেয়ার লভ্যাংশ দেয়নি।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১৬ টাকা ৮৪ পয়সা।

শেয়ার প্রতি আয় বাড়ায় বিদায়ী বছরের শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ১৩৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ১৬ টাকা ৭২ পয়সা বেড়েছে। যা এর আগের বছর ২০২১ সালে ছিল ১২২ টাকা ৮৮ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়াহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ১৬ মে দিন নির্ধারণ করা হয়েছে। ওইদিন কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com