shomoynew_wp969 Daily Mail | Print

10086

02/05/2026 ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

রাজবাড়ী থেকে

৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৬

রাজবাড়ীতে বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধাওয়াপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুর রবের ছেলে শাকিব (১১) ও লোকমান শেখের ছেলে শেখ মো.মাহফুজর রহমান সিফাত (১৮)।

নিহত সিফাত রাজবাড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণি ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সিফাত ও সাকিব সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, আজ দুপুরে সিফাত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ও শাকিব তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে একই মোটরসাইকেলে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com