মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২


হয়তো ভালো কোনো জায়গায়ও আমাকে দেখতে পাবেন : কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৮

ফাইল ছবি

ফাইল ছবি

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ তার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা রুটিন মাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল।

প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বুঝে শুনে নিয়েছেন— উল্লেখ করে তিনি বলেন, সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না— এই কথার সত্যতা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেতে রাজি হননি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়