রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ডিএমপির ১১ এডিসি-এসিকে বদলি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:২০ অক্টোবর ২০২২, ১৯:৫৭

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয়জনসহ মোট ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

এর আগে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

এদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি মহালছড়ি ৬ এপিবিএনে বদলি করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়