রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
সোমবার (২৯ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্যরাসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতার কবর জিয়ারত করেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)