রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বৈশাখের প্রথম দিনে বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া দেশের বেশিরভাগ এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২২, ১৩:৫২

১৪ এপ্রিল বৃষ্টিপাতের পূর্বাভাস

১৪ এপ্রিল বৃষ্টিপাতের পূর্বাভাস

বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ি দিনের শেষ দিকে সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ ও ঢাকা বিভাগের আকাশে বেশ মেঘ থাকতে পারে। তবে মেঘের তুলনায় এ দু’টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম।

এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলার পাশাপাশি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে দেশের উজানের ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও হতে পারে উল্লেখযোগ্য বৃষ্টি। ফলে উত্তর-পূর্বে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নদীগুলোর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে। আর আসামে বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র-যমুনার পানিও আগামী ২৪ ঘন্টায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ডিএম/জুআসা/২০২২

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়