বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২
ছবি-সংগৃহীত
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাজমুল আহসান।
অতিরিক্ত সচিব নাজমুল আহসানকে এ নিয়োগ দিয়ে সোমবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা এ বি এম আবদুল ফাত্তাহের অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর গত ২৮ নভেম্বর থেকে তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হেমায়েৎ হুসেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)