মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর ও যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ নভেম্বর ২০২৫, ০৮:১০

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোর ও এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একজন কিশোর এবং দুপুর ১টার দিকে একজন যুবককে আটক করা হয়।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যানুযায়ী, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। অপর যুবকের বয়স ২২ বছর।

ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট, কোট ও টাই ছিল। তার হাতে একটি ব্যাগও ছিল। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও ছাত্রদলের, আবার কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।

তিনি বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে পারে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়