মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


চট্টগ্রামে শাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই গ্রেপ্তার

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩

 ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগে তার মেয়ের জামাই মো. আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিম কর্ণফুলীর শিকলবাহা এলাকার মৃত আলী জোহরের ছেলে।

পুলিশ সূত্র জানায়, রুমা আক্তার কয়েক মাস আগে নগরের বন্দর থানা এলাকায় মেয়ের বাসায় ওঠেন। সেখানে মেয়ের জামাই আজিম তাকে প্রায় সময় বকাঝকা করতেন এবং নানা বিষয়ে হাতও তুলতেন। সবশেষ গত ১০ সেপ্টেম্বর দিনের কোনো এক সময়ে অভিযুক্ত আজিম তার শাশুড়িকে হত্যা করে মরদেহ বাসায় ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, নিহত রুমা আক্তারের ছেলে মো. জুয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) অভিযুক্ত আজিমকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়