রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২


পূজায় পাতে রাখুন বাসন্তী পোলাও

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুর্গাপূজায় রান্না করা হয় বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও । এটি আমিষ কিংবা নিরামিষ দিয়ে পরিবেশন করতে পারেন।

জেনে নিন রেসিপি- 

১ কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ গরম মসলার গুঁড়া ও ১ চা চামচ ঘি দিয়ে চাল মেখে রেখে দিন ১ ঘণ্টা।

প্রণালীঃ প্যানে ২ চা চামচ ঘি গরম করে কয়েকটি কাজুবাদাম ও কিশমিশ ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে কয়েকটি লবঙ্গ, এলাচ, ১ টুকরো দারুচিনি ও ২টি তেজপাতা দিন। নেড়েচেড়ে ভেজে মসলামাখা চাল দিয়ে দিন। অল্প আদা কুচি দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন সব। পৌনে ২ কাপ গরম পানি ও ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে প্যান ঢেকে দিন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়