শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


পদ্মা সেতু নি‌য়ে টিক‌টক ভিডিও, যুবক গ্রেপ্তার

শরীয়তপুর থেকে

প্রকাশিত:২৫ মে ২০২২, ১০:০৯

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

পদ্মা সেতু নিয়ে টিক‌টক ভিডিও বানানোর অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামে এক তরুণকে আইসিটি আইনে গ্রেপ্তার করেছে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ। পরে মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান।

হেলাল উদ্দিন ঢালী জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। তার বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলাল নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করছিলেন। তিনি সেতু নিয়ে বেশ কয়েক দিন ধরে অপপ্রচারমূলক ভিডিও বানাচ্ছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। সেসব ভিডিও তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠাই। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়