বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২


শেখ হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি আখতারের

আদালত প্রতিবেদক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি।

আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এ তিনটি মামলার রায় হয়েছে। কিন্তু এখনও কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই দণ্ডিত যারাই বিদেশে পলাতক রয়েছেন, সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব বিএনপি সরকারের। এটা তাদেরই করতে হবে।

তিনি বলেন, আমি ট্রাইব্যুনালের দুটি মামলার সাক্ষী। আমিও সাক্ষ্য দেবো। কবে নাগাদ সাক্ষ্যগ্রহণ হবে তা জানতে আজ এখানে এসেছি। একইসঙ্গে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি দেখেছি।

বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, আপনারা দণ্ডিত সব আসামির সাজা কার্যকর করবেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের প্রত্যেক মামলায় পলাতকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। আশাকরি ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়