রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২
ফাইল ছবি
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’র পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মনিরুল শেখ ও ইমামুল কবির।
রোববার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক নূরনাহার খাতুন।
অপরদিকে আসামি পক্ষ জামিনের আবেদন করে। একই সঙ্গে জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য রাখার আবেদন করেন আইনজীবীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠিয়ে আগামীকাল সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল (২৯ জুলাই) সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা দায়ের করেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)