রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৩ মার্চ ২০২১, ০৭:৩১

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার্স সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এরিক টেলি (৫১) নামের এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কলরাডোর বোলডারের পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড জানিয়েছেন, হামলায় ১০ জন প্রাণ হারিয়েছে।

পুলিশ বলছে, তারা সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে। হামলাকারীরর সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়