রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৫

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন।

বিবিসির খবরে জানা যায়, সোমবার (৫ সেপ্টেম্বর) সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩ কিলোমিটার এলাকা। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, প্রদেশটির একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তথ‌্য মতে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এ ভূমিকম্পের কেন্দ্র ছিল। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। আহত হয়েছেন অনেকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়