শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


আবারও করোনায় আক্রান্ত কংগ্রেস সভানেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ আগষ্ট ২০২২, ১৭:০২

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত তিন মাসে এই নিয়ে দু’বার করোনায় সংক্রমিত হলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন সভাপতি সোনিয়া গান্ধী।

সোনিয়ার করোনায় সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এর আগে গত জুন মাসেও করোনায় সংক্রমিত হয়েছিলেন সোনিয়া। সেই সময় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

কোভিড সংক্রমণের কারণে সোনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ এবং নিম্নাংশে ছত্রাক সংক্রমণিত হয়েছে বলে জানিয়েছেন জয়রাম। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়