রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


পাকিস্তানে শাহবাজ গিল ২ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১০ আগষ্ট ২০২২, ১৩:১৫

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শাহবাজ গিলকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। জিও টিভি জানিয়েছে, আজ বুধবার (১০ আগস্ট)সকালে শাহবাজকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্যে মামলার শুনানি হয়। বিচারক ওমর সাব্বির পুলিশকে নির্দেশ দিয়েছেন, সামনের শুক্রবার শাহবাজ গিলকে আদালতে হাজির করতে। আজ সকালে শুনানির সময় পিটিআই নেতার রিমান্ড দাবি করে পুলিশ। শাহবাজের রিমান্ড মঞ্জুর করার আগে দীর্ঘ সময় ধরে শুনানি চলে।

এর আগে সোমবার বিকেলে পুলিশ বানি গালা চক এলাকা থেকে শাহবাজকে গ্রেপ্তার করে । পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ তিনি। শাহবাজের মোবাইল উদ্ধার করার জন্য আদালতকে জানিয়েছে পুলিশ। কোহসার পুলিশ স্টেশনে অভিযোগের ভিত্তিতে শাহবাজ গিলকে আটক করা হয়েছে।

শাহবাজকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। পিটিআই চেয়ারম্যান জানিয়েছেন, শাহবাজ গিলকে আটক করা হয়নি, অপহরণ করা হয়েছে।

সূত্র: জিও টিভি

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়