রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৬

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে শনিবার একটি মসজিদে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন।

আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর। খবর আনাদোলুর।

এতে বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল।

এ সময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করে বলেছে, খালি একটি কক্ষে ওই বিস্ফেরণ ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়