রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ৩রা ফাল্গুন ১৪৩২


নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৫, ০১:৪৪

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরাইল। নেদারল্যান্ডসের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫’-এ তালিকায় ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম।

নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার (এনসিটিভি) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য এ তালিকায় নাম উঠেছে ইসরাইলের। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।

দেশটির ওপর সম্ভাব্য হুমকির চিত্র তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক চাপ, গুপ্তচরবৃত্তি ও সামরিক হুমকির মতো হুশিয়ারিও তুলে ধরা হয় এ প্রতিবেদনে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়