রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ সুপারিশ

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫০

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ প্রতিরোধে পাঁচটি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৯তম সভা জুমের মাধ্যমে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে পাঁচটি সুপারিশ গৃহীত হয়।

১. সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা। হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

২. যারা করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

৩. বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাফতরিক সভা যথা সম্ভব ভার্চ্যুয়ালি করা।

৪. অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

৫. বেসরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ করা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়