রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ছবি সংগৃহীত
ক্যাটরিনা কাইফ প্রথমবারের মতো ভূতের চরিত্রে হাজির হচ্ছেন বড় পর্দায়। হরর কমেডি ছবিটির নাম ‘ফোন ভূত’।
এই ছবিতে তার সঙ্গে আছেন ঈশান খাত্তার ও সিদ্ধান্ত চতুর্বেদী। মঙ্গলবার ( ১১ অক্টোবর) ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটিতে আত্মারাম চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।
চলতি বছরের শুরুতে বলিউডে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরাণার ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ‘ফোন ভূত’ ছবিটি নিয়েও নির্মাতারা আশাবাদী।
গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’ ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। ছবিটি প্রযোজনা করেছে রিতেশ সিদ্বানী ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। ছবির কাহিনী লিখেছেন রবি শঙ্করান ও জসবিন্দর সিং বাথ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)