রবিবার, ১লা মার্চ ২০২৬, ১৭ই ফাল্গুন ১৪৩২


‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন চমক, যা আগে দেখেনি দর্শক!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১ মার্চ ২০২৬, ১৬:৪২

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে এলো এবার নতুন তথ্য। ছবিটির সংগীত পরিচালক জুটি শচীন-জিগার জানিয়েছেন, এই সিনেমায় শাহরুখ এমন কিছু করতে যাচ্ছেন যা দর্শকদের কাছে সম্পূর্ণ অকল্পনীয়। আর এমন মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের মাঝে কৌতূহল ও উত্তেজনা আরও বেড়েছে।

সিনেমার এই সংগীত পরিচালক জুটি ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সিনেমার গানগুলোতে শাহরুখের ‘লিপ-সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর ধরনে এক নতুনত্ব দেখা যাবে, যা আগে কখনো কোনো সিনেমায় দেখা যায়নি।

এক সাক্ষাৎকারে শচীন জানান, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে একেবারে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক। তার লুক থেকে শুরু করে চরিত্রের ধরন; সবকিছুতেই থাকবে বড় পরিবর্তনের ছাপ। শচীনের মতে, দর্শক এমন কিছু বিষয়ে শাহরুখকে পারফর্ম করতে দেখবেন যা সাধারণ ধারণার বাইরে।

‘কিং’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই ছবিতে শাহরুখকে একজন অভিজ্ঞ আততায়ীর চরিত্রে এবং সুহানাকে তার শিষ্যের ভূমিকায় দেখা যাবে।

‘পাঠান’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ তারিখে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটির গানগুলোর সুর করেছেন শচীন-জিগার। আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। শাহরুখ ও সুহানা ছাড়াও এই তারকাবহুল সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি ও আরশাদ ওয়ার্সির মতো তারকারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়