রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বাবা হারালেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশার বাবা আবুল কালাম মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শরীর ভালো থাকলেও হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়