শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩


‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন ভারতের হারনাজ সান্ধু

প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২১, ১০:৫৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জিতেছেন ভারতের পাঞ্জাবি তরুণী হারনাজ সান্ধু। প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে জিতেছিলেন সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হলেন। ফলে ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’র খেতাব ফিরল ভারতে।

রোববার (১২ ডিসেম্বর) রাতে ৭০তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইজরায়েলের এইলাটে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়