শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩
ছবি: সংগৃহীত
নতুন বিজ্ঞাপনে কাজ করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই বিজ্ঞাপন দিয়ে ফারুকীর সঙ্গে দীর্ঘ সাত বছর পর কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় এ তারকা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বনানীতে অনলাইনে মুদি এবং খাদ্যপণ্য সরবরাহকারী চালডাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রের শুট করছেন তারা।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘সাত বছর পর ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করছি। দারুণ অভিজ্ঞতা। তিনি বরাবরই আমার প্রিয় নির্মাতাদের একজন। অনেক উপভোগ্য হয় তার সঙ্গে কাজের সময়গুলো। শিখতেও পারি অনেককিছু।’
জানা গেছে, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ৭ বছর আগে বাংলা লিংকের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন নুসরাত ফারিয়া।
কিছুদিন আগে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে আরও একটি বিজ্ঞাপনের শুট শেষ করেছেন নুসরাত ফারিয়া। এটি প্রচারের অপেক্ষায় আছে।
পাশাপাশি সিনেমা ও ওটিটি প্লাটফর্মে নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। খুব শিগগিরই কলকাতার একটি সিনেমাতেও কাজ করবেন বলে শোনা যাচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)